ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ট্যাংকের তেল মেপে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্যবাহী ট্রাক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করে তারপর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় চেকপোস্ট স্থাপন করে এ কার্যক্রম শুরু করে বিজিবির ৫৯ ব্যাটালিয়ন। এ বিষয়ে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেকপোস্টে প্রতিটি ট্রাকের তেলের ট্যাংকে থাকা জ্বালানির পরিমাণ যাচাই করা হচ্ছে। বাংলাদেশে প্রবেশের সময় ট্যাংকে থাকা তেলের পরিমাণ নথিভুক্ত করা হচ্ছে এবং ভারতে ফেরার সময় পুনরায় তা পরীক্ষা করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার রোধ করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তেলের ট্যাংক পরীক্ষা ছাড়াও প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্যাংকের তেল মেপে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্যবাহী ট্রাক

আপডেট সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬