ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগে নতুন সুযোগ ঘোষণা করেছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (KDN) বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা বাতিল করার ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করার সময়সীমা থাকলেও তা এখন থেকে কার্যকর নয়। এর ফলে নিয়োগকর্তারা নির্দিষ্ট কোনো সময়সীমার চাপ ছাড়া কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সীমাহীনভাবে চালু থাকবে। তবে আবেদনকারীদের অবশ্যই বর্তমান শ্রম আইন ও কোটা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওয়ান-স্টপ সেন্টারে যে কোনো অফিস কার্যক্রমের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ই-সিস্টেম ব্যবহার করা বাধ্যতামূলক। আগ্রহীরা নির্ধারিত লিঙ্ক থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য osc_kdn@moha.gov.my ইমেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগে নতুন সুযোগ ঘোষণা করেছে

আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬