বিস্ফোরণের কারণে দুবাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে
- আপডেট সময় : ০৩:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
শনিবার (৭ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। যাত্রী, কর্মী ও এয়ারলাইন্স ক্রুদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। নিরাপত্তা সূত্র জানায়, বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে বিমান চলাচলে সাময়িকভাবে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ১ মার্চও বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে তেহরান আর পাল্টা হামলা চালাবে না। তিনি জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গত ৬ মার্চ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালালে ইরানের রাজধানী তেহরানে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরায়েলে হামলা চালাতে শুরু করে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।



























