ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত হেলপার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ায় হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (৮ মার্চ) ভোরে আলমদস্তার এলাকায় ঘটে।

রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় ট্রাকচালক ও ইসমাইলের বাবা রাসেল হোসেন এবং অপর ট্রাকের চালক সোহেক কবির (৩৭) আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রবিবার ভোরে আরেকটি ট্রাক তা সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসমাইল নিহত হন।

নিহত ইসমাইল ও তার বাবা রাসেল নোয়াখালীর চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে হাইওয়ে পুলিশ পুনরায় চলাচল স্বাভাবিক করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত হেলপার

আপডেট সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬