মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি: আইজিপি
- আপডেট সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। চাঁদাবাজদের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা করা হবে না। ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
ওসমান হাদি হত্যা মামলার প্রসঙ্গে আলী হোসেন ফকির জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে বিদেশে অবস্থান করায় তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চলছে এবং শিগগিরই তাদের ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
এছাড়া কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন আইজিপি।


























