ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঘরমুখো যাত্রীদের সুবিধায় সেতুর উভয় পাশে ইটিসি টোল বুথ থাকবে: সেতু বিভাগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত দ্রুত ও নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ সেতুগুলোর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

ঈদ উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সেতু ও স্থাপনা ব্যবহারকারী যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ সভার আয়োজন করা হয়।

সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সাইট অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অনলাইন জুম প্ল্যাটফর্মে যুক্ত হন।

সভায় সভাপতির বক্তব্যে সেতু সচিব বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে মানুষের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীও ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত রাখতে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

সভায় চলমান প্রকল্পগুলোর নির্মাণসামগ্রী সড়কের পাশে অপরিকল্পিতভাবে না রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।

সেতু সচিব বলেন, ইটিসি কার্ডধারী যানবাহন যাতে দ্রুত ও নির্বিঘ্নে সেতু পার হতে পারে সেজন্য সব সেতুর উভয় প্রান্তে ইটিসি টোল বুথ সচল রাখতে হবে। পাশাপাশি সেতু বিভাগের আওতাধীন সব সেতু ও স্থাপনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা চালু রাখারও নির্দেশ দেওয়া হয়।

দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে পর্যাপ্ত খুচরা টাকা রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া এলেঙ্গায় নবনির্মিত বাস-বে ব্যবহার নিশ্চিত করা এবং মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি না করতে চালকদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় ব্যবসায়ী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঘরমুখো যাত্রীদের সুবিধায় সেতুর উভয় পাশে ইটিসি টোল বুথ থাকবে: সেতু বিভাগ

আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬