ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

সাতক্ষীরার তালায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টরের ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) মাগরিবের নামাজের পর তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের অভয়তলা মেল্লেকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন সাতক্ষীরা থেকে বাসে করে পাটকেলঘাটায় আসেন। সেখান থেকে ভ্যানে করে যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।

পথে অভয়তলা মেল্লেকবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফরহাদ ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক ট্রাকটির নম্বর যশোর ট-১১-৩২৬৩ এবং এটি পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নিহত ফরহাদ হোসেনের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬