ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মার্কিন তেল কোম্পানিকে টার্গেট করার হুমকি দিল তেহরান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

খারগ দ্বীপে সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র এ সতর্কবার্তা দেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যের যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারিত্ব রয়েছে অথবা যেগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় পরিচালিত হচ্ছে, সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি আরও বলেন, ইরানের তেল স্থাপনায় আঘাত এলে এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সব তেল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খারগ দ্বীপে ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে দ্বীপটির তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। এতে ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

তবে তিনি জানান, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংসের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ট্রাম্প বলেন, “ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মার্কিন তেল কোম্পানিকে টার্গেট করার হুমকি দিল তেহরান

আপডেট সময় : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬