ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

কুমিল্লার সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন (৪০) ওই গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া পলাতক রয়েছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আনিসুর রহমান ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই বিল্লাল হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর আনিসুর রহমান পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬