ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের ছুটি নিয়ে ডিএমপি কমিশনারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ এই ছুটির কারণে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় যাত্রীদের ভোগান্তি কমাতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন টার্মিনালে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নিয়মিত নিরাপত্তা অভিযান চালানো হবে। অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি রোধেও কঠোর নজরদারি থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।

এ সময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন থেকে বিরত থাকার জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গার্মেন্টস শ্রমিকদের ছুটি নিয়ে ডিএমপি কমিশনারের আহ্বান

আপডেট সময় : ০১:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬