ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মহিলা দল নেত্রীর বাসায় ১০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২১৪০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পালানোর চেষ্টা করলে ওই নেত্রীর স্বামীকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে মোংলা উপজেলার চিলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন এ অভিযান চালায়। অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

গ্রেফতার হওয়া ব্যক্তি অভিজিৎ পাড়ই শান্ত (৩৫)। তিনি মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। তার স্ত্রী তানিয়া বিশ্বাস লিথি মোংলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসতঘরে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার স্বামী শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

বসতঘর থেকে মদ উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন তানিয়া বিশ্বাস লিথি। তিনি জানান, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। তবে উদ্ধার হওয়া মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, স্বামীর এক পরিচিত ব্যক্তি সাময়িকভাবে এগুলো তাদের ঘরে রাখতে দিয়েছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।

মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, ‘অপরাধীর কোনো দল নেই। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি দলের যত বড় নেত্রীই হোন না কেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে গ্রেফতার করা হয়েছে। জব্দ মদ ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মহিলা দল নেত্রীর বাসায় ১০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬