শিরোনাম ::
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে প্রবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি।
জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার জুলাই সনদের ধারণাকে সমর্থন করে। তবে এটি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে এবং এ বিষয়ে আলোচনা হবে।
এ সময় তিনি আরও বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তারা সংসদের পদ থেকে নয়, শুধুমাত্র দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
ট্যাগস :


























