ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের সভা না ডাকায় ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা কেন আহ্বান করা হয়নি—এ বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।

রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হওয়া জুলাই সনদ ও গণভোটের আদেশের প্রসঙ্গ তুলে সংসদের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেভাবে সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে, ঠিক একইভাবে সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। এ বিষয়ে সরকারের ব্যাখ্যা প্রয়োজন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তনের বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। ফলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটি আইন নাকি অন্য কোনো প্রক্রিয়া—এ নিয়েই প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানে উল্লেখ নেই—এমন কোনো বিষয়ে ৭২ অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারেন না। তাছাড়া সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট সংক্রান্ত কয়েকটি বিষয় ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। সংসদ এমন কোনো আইন করতে পারে না, যা পরে আদালতে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এ বিষয়ে জনগণের মতামত নিতে গণভোটের আয়োজন করা হয়েছে। তবে সেই গণভোটের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে। সব দিক বিবেচনায় সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আগে সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরই এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা সম্ভব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংবিধান সংস্কার পরিষদের সভা না ডাকায় ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬