ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে না অস্ট্রেলিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:২৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এমন পরিস্থিতিতে প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই উদ্যোগে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং দেশটির গণমাধ্যম এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

সোমবার (১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাথরিন কিং বলেন, তাদের কাছে আসা অনুরোধের বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট। এখন পর্যন্ত তাদের সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাতকে ঘিরেই সীমাবদ্ধ। সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের নিরাপত্তা বিবেচনায় আকাশপথে প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে বিমান সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই। জলপথটির গুরুত্ব তারা বোঝে, তবে এ ধরনের কোনো অনুরোধ তাদের কাছে আসেনি এবং এ উদ্যোগেও তারা অংশ নিচ্ছে না।

এদিকে ট্রাম্পের আহ্বানের পরও এখন পর্যন্ত কোনো দেশ প্রকাশ্যে যুদ্ধজাহাজ পাঠাতে সম্মতি দেয়নি। যুক্তরাজ্য জানিয়েছে, মিত্রদের সঙ্গে আলোচনা করে প্রণালিটি কীভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে তারা কাজ করছে।

চীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সব পক্ষের দায়িত্ব। জাপান জানিয়েছে, এ ধরনের অভিযানে যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে কঠোর মানদণ্ড রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফ্রান্সও জানিয়েছে, তারা কোনো যুদ্ধ অভিযানে অংশ নেবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে না অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১১:২৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬