ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর দায়ে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ গ্রেফতার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে ইরান-সংক্রান্ত গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। গ্রেফতার ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজধানী আবুধাবি থেকে ধরা পড়েছেন।

অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম ভিডিও এবং ভুয়া তথ্য ছড়িয়েছেন, যা জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গ্রেফতারদের মধ্যে ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিকরাও রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিম কনটেন্টের বিস্তার রোধ করতে আমাদের কঠোর পর্যবেক্ষণ রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু সমাজের স্থিতিশীলতার জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।”

আমিরাতের আইন অনুযায়ী, গুজব বা ভুয়া তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। প্রমাণিত হলে অপরাধীর কমপক্ষে এক বছর কারাদণ্ড এবং এক লাখ আমিরাতি দিরহামের জরিমানার বিধান রয়েছে। ইতোমধ্যেই গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর দায়ে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ গ্রেফতার

আপডেট সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬