ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদ গ্রন্থাগার বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার (১৬ মার্চ) তিনি জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন এবং সেখানে দৈনিক নিউজ ক্লিপিং, দেশি-বিদেশি পত্রিকা ও জার্নাল, সংসদীয় বিতর্ক এবং ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সংরক্ষণের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার সংসদ গ্রন্থার কার্যক্রম আরও ত্বরান্বিত করতে গণপূর্তসহ সংশ্লিষ্ট দফতর ও শাখার সঙ্গে সমন্বয় করার গুরুত্ব প্রকাশ করেন এবং সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণ করার নির্দেশ দেন। তিনি সংসদ সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটিতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৩:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬