সারাদেশ
সাভারে ব্যতিক্রমী উদ্যোগে ছাত্রদল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ঈদ উপহার, প্রশংসায় তাজ খান নাঈম
- আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ২২৩১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ করেছেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রায় ৩০০ জন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর হাতে তুলে দেওয়া হয় ঈদ কার্ড ও ঈদ সালামি। এ সময় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উৎসবের আমেজ ভাগাভাগি করেন তিনি।
এই উদ্যোগকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহারের ছবি শেয়ার করে তাজ খান নাঈমের প্রশংসা করছেন।
উপহার পাওয়া ছাত্রদল কর্মী ফাহাদ বলেন, “নাঈম ভাইয়ের কাছ থেকে এমন একটি উপহার পেয়ে খুব ভালো লাগছে। এটা আমাদের প্রতি তার আন্তরিকতার প্রকাশ।”
আরেকজন শুভাকাঙ্ক্ষী সাদিয়া আক্তার বলেন, “ঈদের আগে এমন চমক সত্যিই আনন্দের। আমরা খুব খুশি হয়েছি, বিশেষ করে ঈদ কার্ডটা আলাদা ভালো লেগেছে।”
আরেক কর্মী ইমন বলেন, “এভাবে আমাদের মনে রাখা সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের জন্য বিশেষ একটি অনুভূতি।”
এ বিষয়ে তাজ খান নাঈম বলেন, “ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। আমি চেয়েছি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে এই আনন্দের অংশীদার হতে। এটি ছোট একটি প্রয়াস, তবে ভালোবাসা থেকেই করা।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও সবার পাশে থেকে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছেন তাজ খান নাঈম।






















