যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে কেরানীগঞ্জে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জিনজিরা পিএম পাইলট গার্লস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কর্মসূচি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পরিবেশিত হয় জাতীয় সংগীত এবং অনুষ্ঠিত হয় সম্মিলিত কুচকাওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কুচকাওয়াজে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দেশপ্রেম ও শৃঙ্খলার দৃষ্টান্ত উপস্থাপন করে। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও উৎসবমুখর, যা উপস্থিত সবার মধ্যে দেশপ্রেমের নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।