ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদ ও বিক্রি বন্ধ করায় জরিমানা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

জেলার গোমস্তাপুর উপজেলায় আজ নয়হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’ নামের একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী জানান, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ নোটিশ লাগিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুদ যাচাই করেন। এ সময় দেখা যায় ওই পাম্পে দুইহাজার ৩৬৮ লিটার পেট্রোল, তিনহাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদ ও বিক্রি বন্ধ করায় জরিমানা

আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬