ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ২০৭৩ বার পড়া হয়েছে

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল আমদানি করা হচ্ছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ফলে দেশে জ্বালানি তেলের কোনো সংকটের আশঙ্কা নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় ব্যক্তিগতভাবে এসব তেল মজুদ করা ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত মুনাফার আশায় যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম চালু রয়েছে বলেও জানানো হয়।

এছাড়া সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এ বিষয়ে গুজবে কান না দিয়ে সচেতন থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬