ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চিত্রা নদীর তীরে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৭৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু—রাফিয়া খাতুন (৬) ও আরিয়া খাতুন (৭)। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার মহিষখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে নদী থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে আরিয়া।

রাফিয়া খাতুন মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে এবং নিখোঁজ আরিয়া খাতুন একই এলাকার আব্দুল্লাহ শেখের মেয়ে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী শনিবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ও সমবয়সী হওয়ায় রাফিয়া ও আরিয়া একসঙ্গে খেলাধুলা করত। শনিবার সকাল থেকে তারা চিত্রা নদীর পাড়ে খেলছিল। বেলা ১১টার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন, তবে কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় চিত্রা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি রাফিয়ার বলে শনাক্ত করেন।

ঘটনাস্থলের কাছে নদীর পাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে নিখোঁজ আরিয়াকে উদ্ধারে স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন, তবে এখনো তার সন্ধান মেলেনি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবীর জানান, নিখোঁজ শিশুটির সন্ধানে খুলনা থেকে একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোরে তারা পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চিত্রা নদীর তীরে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬