ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শাহজালালে বিমানের টয়লেটে লুকানো ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

শনিবার (২৮ মার্চ) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ রাত ৯টা ৮ মিনিটে বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়।

উড়োজাহাজটি অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যদের অংশগ্রহণে তল্লাশি অভিযান শুরু হয়। একপর্যায়ে কার্গো হোল্ডে থাকা টয়লেটের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় লুকানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে, মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

পরে জব্দকৃত স্বর্ণের বারগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শাহজালালে বিমানের টয়লেটে লুকানো ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬