ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য ৬৮ ধারার নোটিশ জারি করেছেন ড. শফিকুর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৬৮ ধারায় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের নোটিশ দিয়েছেন। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি নোটিশ প্রদান করেন। এরপর বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আবারও শুরু হয়।

অধিবেশনকে সামনে রেখে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা পৃথক বৈঠকে বসেন। জামায়াতের বৈঠকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশন শেষে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশে এখনও ঐকমত্য হয়নি এবং সেগুলো নিয়ে আজ আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেছেন, আজকের বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য ৬৮ ধারার নোটিশ জারি করেছেন ড. শফিকুর

আপডেট সময় : ০৪:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬