সকল গুম-খুন, গণহত্যার বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে সংঘটিত সব ধরনের গুম, খুন, হত্যা ও গণহত্যার ঘটনার বিচার নিশ্চিত করা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে এসব হত্যাকাণ্ডের বিচার নিয়ে নানা প্রশ্ন তুলছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পূর্বে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন—তাহলে কি রাজাকার হত্যার দায়ে মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে?
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর যারা হামলা চালিয়ে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ নিহত বা আহত হয়েছে। এ ঘটনাগুলো অনেকাংশেই সংঘর্ষের বাস্তবতায় নির্ধারিত হয়েছে। তবে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার বিভাগের মাধ্যমেই বিচার সম্পন্ন হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, বিচার প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
এছাড়া, জুলাইযোদ্ধাদের সুরক্ষা দিতে জারি করা অধ্যাদেশ গ্রহণে সর্বসম্মতি হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সংসদ সদস্য আখতার হোসেনসহ সবাই আশ্বস্ত থাকতে পারেন এবং পুরো জাতি এতে একমত বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


























