ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানের বিদ্যুৎ স্থাপনা ও খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংসের হুমকি ট্রাম্পের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালানো হতে পারে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সতর্কবার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, আলোচনা এগোলেও দ্রুত কোনো সমঝোতা না হলে এবং হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইরানের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রয়োজনে তার জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। টানা এক মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও মারাত্মক চাপ তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানের বিদ্যুৎ স্থাপনা ও খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংসের হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬