শিরোনাম ::
এই মুহূর্তে বাড়ছে না জ্বালানি তেলের মূল্য
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার কথা ছিল আজ। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয়ের নীতি অনুসরণ করে আসছে। তবে চলতি মাসে নতুন করে মূল্য নির্ধারণ না করে আগের দামই বহাল রাখা হয়েছে।
ট্যাগস :


























