ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্কুল চলাকালীন যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ের যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি এ নির্দেশনা দেন।

পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, স্কুল চলাকালীন সময়ে রাজধানীতে সৃষ্ট যানজট কীভাবে কমানো যায় এবং এ জন্য কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব— তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, রাজধানীর একটি স্কুলের উদাহরণ তুলে ধরা হয়, যেখানে ১৫০ শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়ে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্কুল চলাকালীন যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬