ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সড়ক পরিবহনমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঈদযাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

দেশকে আরও বাসযোগ্য করতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, “আগামী ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং হবে। কারণ প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও প্রায় ১ কোটি কোরবানির পশু রাজধানীতে প্রবেশ করবে। এ পরিস্থিতি সামাল দিতে নতুন আরেকটি যমুনা সেতু নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।”

এছাড়া তিনি জানান, পরীক্ষামূলকভাবে একটি ডেমু ট্রেন আনা হবে। তবে সেটি কার্যকর না হলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে না এবং এতে সরকারের অতিরিক্ত ব্যয়ও করা হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬