ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় পুলিশের একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়-বোদা মহাসড়কের ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মকছেদ আলী বাইসাইকেলে মহাসড়কে ওঠার সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের চালিত মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার রায় জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মকছেদ আলীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পঞ্চগড়ে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬