সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
- আপডেট সময় : ০৬:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
বিরোধী দল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে, অভিযোগ করে যে গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন হয়নি এবং সিদ্ধান্তগুলোর অবমূল্যায়ন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ আকর্ষণের জন্য ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দেশবাসীর রায়ের মূল্যায়ণ হয়নি, তাদের কোনো প্রতিকার দেওয়া হয়নি। আমরা এই অবমূল্যায়ন মেনে নেব না।”
প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধির আওতায় ফ্লোরে বক্তব্য রাখার সুযোগ চাওয়ায় বিরোধী দলের নেতা জানান, মঙ্গলবারের অধিবেশনে আইনমন্ত্রী সংস্কার পরিষদ নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, “কমিটি আলাদা হলে সমান সংখ্যক সদস্য থাকার কথা ছিল।”
এরপর শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান সংক্রান্ত স্পিকারের সিদ্ধান্ত জানতে চান। স্পিকার জানান, যেসব সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমে করা যায়, তা নিয়ে মুলতবি প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তবে বিরোধী দলকে সুযোগ দেয়ার জন্য মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বিরোধী দল অভিযোগ করে, গণভোটের রায়ের প্রতিফলন হয়নি এবং সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশ চাপা দিতে নতুন নোটিশ আনা হচ্ছে। এ ঘটনায় জামায়াতের আমির ওয়াকআউটের ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুলতবি প্রস্তাব সংক্রান্ত নোটিশ একজন বেসরকারি সদস্য দিতে পারেন এবং নোটিশ পড়া হয়েছে, তাই বিরোধী দলের নেতা মিথ্যা অভিযোগ করেছেন।
এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছিল।




























