ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় দেয়াল ধস, হোটেল ম্যানেজারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২২২২ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর এলাকায় একটি গোডাউনের দেয়াল ধসে মো. আব্দুস সামাদ (৭০) নামে হোটেল ম্যানেজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ দেবীদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি চান্দিনা-বাগুর বাস স্টেশনের সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার ছিলেন এবং হোটেল মালিক মো. মিজানুর রহমানের শ্বশুর।

স্থানীয়দের জানিয়েছে, হোটেলের দক্ষিণ পাশে থাকা ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’-এর টিনের দোকানের গোডাউনের সঙ্গে ঘেঁষে টিন রাখা থাকায় দেয়ালে অতিরিক্ত চাপ পড়েছিল। হঠাৎ দেয়ালটি ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবনের অংশ এবং গোডাউনের টিন দুমড়ে-মুচড়ে যায় এবং দেয়ালের নিচে চাপা পড়ে আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বের হওয়ায় কোনো আর হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মোবারক জানান, গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল, যা দেয়াল দুর্বল হয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, ‘তাৎক্ষণিক আমরা এসে উদ্ধার অভিযান পরিচালনা করেছি। হোটেল ম্যানেজার ছাড়া অন্য কেউ হতাহত হননি। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুমিল্লায় দেয়াল ধস, হোটেল ম্যানেজারের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬