ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দায়ের হওয়া কথিত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এসব সমস্যা সমাধানে তিনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

বৈঠকে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পাশাপাশি কিছু মিথ্যা মামলা দায়েরের অভিযোগ রয়েছে। এসব মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

এছাড়া, পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সার্বিক সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

আপডেট সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬