ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

পাবনার সাঁথিয়ায় বাবা-মাকে খাওয়ানোর বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই শাহীন (৩৫) মৃত্যুবরণ করেছেন। শাহীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত শাহীন ধূলাউরী ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ দুই ভাই এক সপ্তাহ করে বাবা-মাকে খাওয়ানোর নিয়ম নিয়ে কথা-কাটাকাটি করেন। এই দ্বন্দ্বের সময় বড় ভাই উত্তেজিত হয়ে কাঠের লাঠি দিয়ে শাহীনকে আঘাত করেন, ফলে তার মাথায় গুরুতর আঘাত লেগে শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

প্রাথমিকভাবে শাহীনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কয়েক দিন চিকিৎসার পর উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বড় ভাই ঘটনার পর থেকে পলাতক থাকায় তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি; পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬