ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যাচাই-বাছাই ছাড়া অনুমানভিত্তিক কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। তিনি বলেন, বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ও সংবাদ ছড়ানো হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। তাই সঠিক তথ্য নিশ্চিত করতে ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, পাবনা প্রেস ক্লাব দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানকার সাংবাদিকদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অন্যদের জন্য উদাহরণ হতে পারে। তিনি জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিটি জেলায় একটি করে শক্তিশালী প্রেস ক্লাব গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। এছাড়া, সরকার গণমাধ্যমকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং সেসব বিষয় নিয়ে কাজ করছে।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬