শিরোনাম ::
ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
দেশের বিনিয়োগ পরিস্থিতি ও শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এ বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত ও কাঠামোগত সংলাপ নিশ্চিত করতে এই প্ল্যাটফর্মটি কাজ করবে।
ট্যাগস :


























