ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে এনে রাজনীতি করতে চায়—এমন মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই।

রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি মহল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তবে দেশের মানুষ ধর্মীয় বিভাজন চায় না।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট সত্ত্বেও সরকার বিদেশ থেকে জ্বালানি আমদানির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত থাকার কথা জানালেও কিছু মানুষ অপ্রয়োজনে বারবার মোটরসাইকেলে তেল নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও চাপের মধ্যে ফেলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬