প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি উত্থাপন
- আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তারা ইস্টার সানডেকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানান।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎ শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন জানান, ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।
এছাড়া সংরক্ষিত নারী আসনে খ্রিষ্টান সম্প্রদায়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বানও জানানো হয়।
তিনি আরও জানান, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী ইতিবাচক আশ্বাস দিয়েছেন।


























