পুলিশের তিন এএসপির বদলি
- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে গত শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে র্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে, জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র্যাবে একই পদে পদায়ন করা হয়েছে।
এদিকে, টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন দায়িত্বে বহাল থাকবেন। আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।


























