ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আগামী তিন মাসের জ্বালানি তেলের চাহিদা পূরণে আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। এছাড়া, প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী তিন মাসের চাহিদা পূরণের লক্ষ্যে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে ভালো কিছু উৎসও খুঁজে পাওয়া গেছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল (স্যাংশন ওয়েভার) নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশা করছে, ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির সুযোগ দেবে।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে তিন মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে ৭টা করা হয়েছে।

কৃষকদের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তেল সরবরাহে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬