শিরোনাম ::
সরকারি চাকরির বয়সসীমা নির্ধারণে সংসদে বিল পাস
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল–২০২৬ পাস হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন আইনে সিভিল সার্ভিসের সব ক্যাডারে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং স্বশাসিত সংস্থাগুলোর চাকরিতেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রাখা হয়েছে। তবে প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান বিধিমালা বহাল থাকবে।
ট্যাগস :


























