ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নতুন পে-স্কেল বিষয়ে অর্থ উপদেষ্টার বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপরই প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত পে-স্কেল পর্যালোচনায় সচিব কমিটি কাজ চালিয়ে যাচ্ছে।

রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. তিতুমীর বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে তাদের প্রতিবেদন জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ নির্ধারিত প্রক্রিয়াতেই সম্পন্ন হবে এবং এ নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পে-স্কেল নির্ধারণে মূল ভূমিকা পালন করবে সচিব কমিটি। সাধারণত পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি তা পর্যালোচনা করে। এবারও সেই প্রক্রিয়াতেই কাজ এগোবে এবং সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।

নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা
অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নতুন পে-স্কেল বিষয়ে অর্থ উপদেষ্টার বার্তা

আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬