শিরোনাম ::
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, হামের টিকাকরণ কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়ে এম. আশরাফুল ইসলাম বলেন, “হামের মতো টিকাকরণের দায়িত্ব রাষ্ট্র থেকে প্রাইভেট খাতে সরানোর সঙ্গে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ড. ইউনূসসহ সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।”
ট্যাগস :


























