ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাগর-রুনি হত্যাকাণ্ড: ডিআরইউ এবার চূড়ান্ত বিচারে অনড়, আর কোনো ‘নাটক’ নয়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি- সংগৃহীত ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিআরইউ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন। তিনি সতর্ক করে বলেন, “বর্তমান সরকার যদি এই হত্যাকাণ্ডের বিচারে আন্তরিকতা দেখায় না, তবে ডিআরইউ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

সমাবেশে বক্তারা পূর্ববর্তী সরকারের আচরণকেও তীব্র সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার বছরের পর বছর কেবল তদন্ত প্রতিবেদন জমা দিয়ে সময় নষ্ট করেছে; হত্যাকাণ্ডের কোনো বাস্তব সমাধানের চেষ্টা হয়নি।

সাংবাদিক নেতারা আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিলেও হত্যার কোনো সমাধান হয়নি। অতীতে বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়াসহ অন্যরা বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশা করি, বর্তমান সরকারের নেতৃত্বে এই হত্যার বিচার কার্যকর হবে।”

ডিআরইউর নেতারা অবিলম্বে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান এবং অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাগর-রুনি হত্যাকাণ্ড: ডিআরইউ এবার চূড়ান্ত বিচারে অনড়, আর কোনো ‘নাটক’ নয়

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬