ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

নোয়াখালীতে যুবককে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নোয়াখালীর চাটখিলে মো. খোকন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে পিটিয়ে ও আগুনে দগ্ধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীপোলসংলগ্ন একটি ঝোপ থেকে খোকনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্যত্র তাকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে যায়। পরে রোববার রাতে এলাকাবাসী ঝোপের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, মরদেহে দগ্ধ হওয়ার আলামত রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। নিহতের পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নোয়াখালীতে যুবককে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬