ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফরিদগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকরাম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আকরাম হোসেন পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। তার স্বামী জীবিকার প্রয়োজনে চাঁদপুর শহরে থাকেন। গত বুধবার বিকেলে ওই নারী চর দুখিয়া পশ্চিম ইউনিয়নে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে আকরাম হোসেনসহ কয়েকজন তার পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা জোরপূর্বক তাকে সড়কের পাশের একটি বাগানে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আকরাম হোসেনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফরিদগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬