ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাওদা সুমির গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ : জামায়াত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভোলা পৌরসভার মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমির গ্রেপ্তারকে মানবাধিকারবিরোধী বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে তার নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। জামায়াতের ভাষ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফেসবুকে সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা অন্যায় ও নিন্দনীয়। তিনি এটিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত অধিকার। কেবল ভিন্নমত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং আইনের শাসনের জন্য ক্ষতিকর।

সরকার বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে—এমন অভিযোগও করেন তিনি। তার দাবি, এ ধরনের ঘটনা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ বিষয়ে দেশের নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী ও সাংবাদিকদের পাশাপাশি আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

একই সঙ্গে তিনি সাওদা সুমির দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাওদা সুমির গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ : জামায়াত

আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬