শিরোনাম ::
জামায়াত কর্মী সাওদা সুমি মুক্তি পেয়েছেন
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
আদালত জামায়াতে ইসলামীর মহিলা শাখার কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”
সাওদাকে গ্রেপ্তার করা হয় গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে ভোলা পৌরসভার তার নিজ বাসভবন থেকে। মঙ্গলবার সকালে তাকে ভোলা আদালতে তোলা হয়।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা জানিয়ে, ফেসবুকে তার মুক্তি দাবি করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
ট্যাগস :




























