ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে অনুমোদিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২১০৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে আজ ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস হয়েছে, যা জেল ও জরিমানার বিধান সংবলিত।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা, হাওরের সমন্বিত ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণের জন্য ১৯৭৭ সালে ‘হাওর উন্নয়ন বোর্ড’ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর গঠন করা হয়।

হাওর এলাকায় অনিয়ন্ত্রিত উন্নয়ন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীপথে বাধা, বিষ ও কীটনাশকের ব্যবহার এবং পর্যটনের প্রভাব মোকাবিলায় আইনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের জলাভূমি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দায়িত্ব রয়েছে। এছাড়া হাইকোর্টও দ্রুত আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে।

নতুন আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বাধিক দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য হবে। পরে স্পিকার বিলটি কণ্ঠভোটে পাস করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে অনুমোদিত

আপডেট সময় : ০২:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬