ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

৬ লাখ কোটি টাকার রাজস্ব দরকার : এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সম্ভাবনা নেই। তবে বিভিন্ন খাতে কর অব্যাহতি সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের আগে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “গতবার থেকে আয় ৫০ শতাংশ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৪ থেকে ৬ লাখ কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে। তাই রাজস্ব আদায়ের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়াই একমাত্র বিকল্প।”

তিনি আরও বলেন, “সরকার পাবলিক ট্রান্সপোর্টে সর্বাধিক ছাড় দেবে। টার্নওভার ট্যাক্স কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড কার্যকর করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয়নি, যা অন্যায়। যতদিন পুরো কার্যক্রম অনলাইনে চলে যাবে না, কিছু সময় আরও এইভাবে চলবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৬ লাখ কোটি টাকার রাজস্ব দরকার : এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬