ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে অনুমোদিত হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২১৫২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশের মধ্যে আরও ৯টি বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। এই বিলগুলোতে কোনো ধরনের সংশোধনী প্রস্তাব ছিল না, তাই এগুলোর ওপর কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করার পর এগুলো সরাসরি কণ্ঠভোটে পাস হয়।

মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ পেয়েছিল। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টির জন্য পরবর্তীতে আরও শক্তিশালী বিল আনার সুপারিশ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) পাস হওয়া ৯টি বিলের ক্ষেত্রে বিশেষ কমিটি সুপারিশ করেছিল এগুলো হুবহু পাস করা হোক। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিলটির প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, ‘বিলে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বলছেন সরকার গুমের আইন প্রণয়ন করতে চাচ্ছে, তাদের আগে আইনটি ভালোভাবে দেখার পরামর্শ দিচ্ছি।’

বিল পাস হওয়ার পর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান মন্তব্য করেন, আইনমন্ত্রী যা বলেছেন তা প্রয়োজনীয় ছিল না। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে, আইনবিধি অনুযায়ী যা গৃহীত হবে, সে অনুযায়ী কার্যক্রম নেয়া হবে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ উত্থাপন করেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল এবং রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল সংসদে উত্থাপন ও কণ্ঠভোটে পাস হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত তিনটি বিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপন করেন। সেগুলো হলো ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’ পাসের প্রস্তাব দেন। সব বিলই কণ্ঠভোটে পাস হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে অনুমোদিত হয়েছে

আপডেট সময় : ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬